শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

গাজীপুর ও খুলনাতে নৌকা-ধানের শীষের লড়াই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সংসদে বিরোধীদলের আসনে বসে বিএনপি। এর পর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপিসহ ২০ দলীয় জোট। স্থানীয় সরকার নির্বাচনে আগে দলীয় প্রতীক না থাকলেও এখন দলীয় প্রতীক রয়েছে। সিটি করপোরেশন. পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া স্বতন্ত্র হয়েও এসব পদে নির্বাচন করার সুযোগ রয়েছে।

আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এ দু’টি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি। দশম সংসদ নির্বাচন তারা বর্জন করলেও পরবর্তীতে দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় বিএনপি। খুলনা ও গাজীপুরে টানা দশবছর পর নৌকা ও ধানের শীষের লড়াই জমে উঠেছে। নবম সংসদ নির্বাচনে খুলনা সদর আসন থেকে জয়ী বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। তিনি খুলনা সিটির সাবেক মেয়র।

এছাড়া বাগেরহাট – ৩ আসন থেকে চারবারের সংসদ সদস্য। মসিভারও সদস্য ছিলেন খালেক। সংসদ সদস্য থেকে পদত্যাগ করে তিনি খুলনা সিটির মেয়র পদে নির্বাচন করছেন।

২০১৩ সালে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেই নির্বাচনে দলীয় প্রতীক ছিল না। এই দুই সিটিকেই আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে মেয়র পদে জয়ী হন বিএনপি প্রার্থীরা।

দীর্ঘ দশবছর পর নৌকা ও ধানের শীষের লড়াই জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয় জনগণের মাঝেও উৎসহ উদ্দীপনা দেখা দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা দলীয় দুই মেয়র প্রার্থীর পক্ষ্যে প্রচারণায় নেমেছেন। দুই দলের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা এখন খুলনা ও গাজীপুরের নির্বাচনী মাঠে রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD