শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

স্বদেশের উদ্দেশ্যে সিডনী ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে অস্ট্রেলিয়ায় তাঁর তিন দিনের সরকারি সফর শেষে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে এখানে আসেন।
সম্মেলনে তাঁকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে প্রায় এক ঘন্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীবাহী বিামানটির আজ মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
শেখ হাসিনা শুক্রবার সিডনী আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশীপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন এবং সেখানে অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য এই সম্মাননায় ভূষিত করে।
প্রধানমন্ত্রী সফরকালে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তাঁর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনীতে সাক্ষাত করেন।
শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং হোটেল সোফিটেল-এ প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD