মোঃ রাসেল আহম্মেদ, (লিসবন পর্তুগাল):নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করেছে বাংলাদেশ মিশন লিসবন, পর্তুগাল। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিনত হয়।
সমগ্র দূতাবাস প্রাঙ্গণে ছিল বাঙালি সাংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে সাজানো। এই যেন প্রবাসের বুকে একটুকরো লাল সবুজ। বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি ছিল ছোখে পড়ার মত। এতে শিশু সহ দেশী বিদেশি বিপুল সংখ্যক মানুষ বৈশাখী সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পর্তুগালের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিশু ও নারী পুরুষ সহ বিদেশি অতিথি।
বৈশাখ উদযাপন উপলক্ষে ছিল মেলা ও আনন্দ আয়োজন। বালিশ খেলা, হাড়ী ভাঙা, কুইজ সহ ছিল সেরা বৈশাখী সাজের জন্য পৃথক পৃথক আয়োজন এবং পুরুষ্কারের ব্যবস্থা। আগত নারী পুরুষ এবং শিশুরা এসকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রেয়ার ব্যান্ড দলের মনোরম সংগীতানুষ্ঠান। আবহমান বাংলার একের পর গানে মাতিয়ে তুলেন আগত দেশী বিদেশি অতিথিদের। অনুষ্ঠানের শেষে ছিল পান্তা-ইলিশ এবং বিভিন্ন দেশীয় ভত্তা দিয়ে বৈশাখী ভোজের ব্যবস্থা।