শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লোক দেখানো নির্বাচন জনগণ মানবে না: ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য লোক দেখানো সংসদ নির্বাচন নয়, জনগণ যেনো শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেরকম নির্বাচন জনগণ দেখতে চায়। লোক দেখানো কোনো নির্বাচন হলে জনগণ তা মানবে না।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার গণফোরামের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন একথা বলেন।

স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শান্তিপদ ঘোষ, জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম শফিকউল্লাহ, মোসতাক আহমেদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী, নৃপেন ঘোষ, আব্দুল হাসিব চৌধুরী, খান সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান, বিলকিছ বানু প্রমুখ।

ড. কামাল হোসেন আরো বলেন, ৫ জানুয়ারির মতো ভবিষ্যতে নির্বাচন হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। ৫ জানুয়ারির মতো ভবিষ্যতে নির্বাচন হলে তাতে লাভবান হবে প্রতিক্রিয়াশীল শক্তি।

তিনি বলেন, ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস, দলীয়করণ, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা চলছে এবং তা রাষ্ট্রযন্ত্র কাঠামোর মূলে আঘাত হানছে। এই পরিস্থিতি চলতে দেয়া যায় না। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, আইনের শাসন, সুষ্ঠু নির্বাচনের অধিকার অর্জন করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD