শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বান্দরবানের সদর উপজেলার এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়েছে। অভিযোগ, ওই ভিক্ষুকে একই বিহারের শ্রমন (ভিক্ষু হওয়ার আগের স্তর) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এই শ্রমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝেরপাড়া বৌদ্ধবিহারে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও বিহারের উপাসকেরা জানিয়েছেন, নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ নাইন্দ্যা (৭৮)। বিহারের শ্রমন ম্রাথোয়াই মারমা ওরফে সবিদা (৪২) তাঁর মাথায় দা দিয়ে আঘাত করেন। হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলেও দুপুরেই সবিদাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। বান্দরবান থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল এ তথ্য নিশ্চিত করেছেন।

পাড়ার কারবারি পাইহ্রী মং মারমা প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ভিক্ষু উ নাইন্দ্যা ঘুম থেকে ওঠেন। একই সময়ে শ্রমন সবিদা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে আগুন জ্বালাচ্ছিলেন। তখন উ নাইন্দ্যা রান্নাঘরে গিয়ে তাঁর কাছে জানতে চান, আগুন জ্বালাতে কেন দেরি হয়েছে। এতে সবিদা ক্ষিপ্ত হয়ে পাশে থাকা ধারালো দা দিয়ে ভিক্ষু উ নাইন্দ্যার মাথায় কোপাতে থাকেন। এ সময় ভিক্ষু নাইন্দ্যা পড়ে যান এবং সবিদা বিহারের পেছন দিক দিয়ে পাহাড়ে পালিয়ে যান।

বাকিছড়া মাঝেরপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উ পেইন্দিতা বলেছেন, ঘটনার সময় তিনি বিহারে ছিলেন না। হত্যাকাণ্ডের খবর শুনে বৃহস্পতিবার এসেছেন। এসে জানতে পারেন যে উ নাইন্দ্যাকে হত্যা করে পালিয়েছেন সবিদা।

মামলার তদন্ত কর্মকর্তা ও বান্দরবান থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল প্রথম আলোকে বলেন, হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে সবিদাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD