বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা বিএনপি। আজ সকালে জামালপুর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বক্তব্য রাখেন বিএনপিনেতা লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, মাইন উদ্দিন বাবুল, মসিউর রহমান, মহিলাদলের নেত্রী সেলিনা বেগম, শ্রমিকদলনেতা আব্দুস সোবহান, ছাত্রদলনেতা আব্দুল্লাহ আল মাসুদ,এবং মিথুন মৎস্যজীবীদলনেতা আব্দুল হালিম প্রমুখ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল কারাবন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান