শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বরফ রাজ্যে তুলুজ প্রবাসী বাঙালিরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
বরফ রাজ্যে তুলুজ প্রবাসী বাঙালিরা

মার্ক রায়, তুলুজ- ফ্রান্স প্রতিনিধি:-প্রবাস মেলা।শুভ্রতার এক অসহ্য সৌন্দর্যতা আছে আর সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইউরোপের বিভিন্ন দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণ পিপাসুরা সুন্দর্য উপভোগ করতে আসে “ANDOOR”- নামক ছোট্ট দেশটিতে। PAS DE LA CASE নামক অঞ্চলটি যেন একটি বরফের সমুদ্র। আর এই বরফ রাজ্যে , বরফের সৌন্দর্য উপভোগ, Ski সহ নানাবিধ খেলাধুলা,Tax free তে নিত্য প্রয়োজনীয় তথা সৌখিন দ্রব্য ক্রয়ের জন্য অসংখ্য মানুষ এখানে সময় কাটাতে আসে। আর এই অঞ্চলটিকে কেন্দ্র করে, প্রতি বছরের ন্যায় এ বছরেও “বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুস,ফ্রান্স” কর্তিক আয়োজিত হলো বার্ষিক শীতকালীন আনন্দ ভ্রমণ।

রবিবার সকাল 9 টা 30 মিনিটে যাত্রা আরম্ভের এ আনন্দ ভ্রমণে দুই শতাধিক সদস্য সদস্যাবৃন্দ অংশগ্রহণ করেন। যাত্রাপথে যথারীতি বিরতির মাধ্যমে সকালের নাস্তা গ্রহণ, আবারো প্রবল উত্তেজনায় ছুটে চলা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গান কবিতা ছড়া এবং কৌতুক সহ বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টে বাসের ভিতর উপস্থিত সকলেই ছিল অত্যন্ত প্রাণচঞ্চল। বাস গুলি নির্দিষ্ট গন্তব্যে পৌছানো পর সকলে ব্যস্ত হয়ে পড়েন দুপুরের আহারের জন্য। সংগঠনের সেক্রেটারি “জাহাঙ্গীর হোসেন”-এর রান্না করা বিরিয়ানি তে উদরপূর্তি করে, সকলে হারিয়ে যায় যে যার মত। ভাবীদের তৈরিকৃত বাংলাদেশের বিভিন্ন জেলার,রকমারি পিঠা ছিল এবারের আনন্দ ভ্রমনের নতুন আকর্ষণ।

ভ্রমণ পথে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি- ফখরুল আকম সেলিম, বাংলাদেশী প্রবাসী খ্রীষ্টান এসোসিয়েশন,তুলুস -ফ্রান্সের মাননীয় সভাপতি এবং এসোসিয়েশনের সহ-সভাপতি- জোসেফ ডি কস্তা , সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর হোসেন, কোষাধক্ষ্য -তাজিম উদ্দিন খোকন, প্রধান উপদেষ্টা- ফারুক হোসেন, মোতালেব হোসেন,এনজাম খান ,সহ-সভাপতি- ফিরোজ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক- সাকের চৌধুরি, প্রচার সম্পাদক -আমিনুর রহমান, ইফতেখার মাহমুদ, শাকিল চৌধুরি জামান সিকদার সহ অন্যান্যরা।

বক্তারা উল্লেখ করেন যে, নিজেদের মাঝে আন্তরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরো বেশি করা উচিত। আনন্দ ভ্রমণের শেষ অংশে যাত্রা বিরতিতে লটারি ড্র এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন আমিনুর রহমান,জোসেফ ডি কস্তা এবং তাজিম উদ্দিন খোকন

পরিশেষে সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিম উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD