শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

‌ডিসেম্বরই জাতীয় নির্বাচন নিয়ে ফাইনাল খেলা: নাসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • বগুড়া প্রতিনিধি

‘আগামী ডিসেম্বরেই ফাইনাল খেলা অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাহস থাকলে ফাইনাল খেলুন । আমরা নির্বাচন চাই। খালি মাঠে গোল দিতে চাই না। সেই খেলায় জননেত্রী শেখ হাসিনার বিজয় হবে ইনশাআল্লাহ। গতকাল বগুড়ায় এক জনসভায় এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া আইন-আদালতের মাধ্যমে জেলে গেছেন। তিনি মাস যাবত তাদের নেত্রী জেলে আর বিএনপি নেতাকর্মীরা পল্টন দলীয় কার্যালয়ে এসি রুমে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দায় সাড়া রাজনীতি করে আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি কোন দিন পুলিশের ভয়ে মাঠ থেকে পালিয়ে যাই নি। তিনি আরো বলেন, বিএনপি জামায়াত শুধু নৈরাজ্য সৃষ্টি করে দেশে ধংসযজ্ঞ চালিয়েছে। আর আওয়ামীলীগ দেশের উন্নয়ন করেছে। বর্তমান সরকারের উন্নয়ন সবার সামনে দৃশ্যমান। এতো উন্নয়নের পরেও যদি নৌকায় ভোট না দেন তাহলে দুঃখ পাব। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে তার জানাযা এমন কি চল্লিশাও হয়েছে আর জীবিত হবে না।
রোববার দুপুর ৩টায় বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ট্রমা সেন্টার এর উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু প্রমুখ ।
এসময় বক্তব্য রাখেন আ:লীগ নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার, আহসান হাবীব আম্বীয়া, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আব্দুল কাদের প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশের উন্নয়ন হয়। স্বাস্থ্য খাতে হাজার হাজার নার্স নিয়োগ করা সহ নানা উন্নতি শেখ হাসিনার দূরদর্শীতার ফসল। এলাকার রাস্তা-ঘাট, বিদ্যুতের উন্নয়ন সহ প্রয়োজনীয় সব কিছুর উন্নয়ন করা হবে। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সরবরাহ করা হবে।
এর আগে বেলা দেড়টার দিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচন করে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার এর উদ্বোধন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD