শিরোনাম :
নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র

গোপনে বৈঠক করায় বিএনপির নেতা-কর্মীসহ আটক ৫৮

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

    নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নড়াগাতী থানার খাশিয়াল থেকে গোপন বৈঠকের সময় কেন্দ্রীয় নেতাসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের ৫৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

    নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসান মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সাজিদুর রহমান, কালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দফতর সম্পাদক টিপু সুলতান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, কালিয়ার সাবেক শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আখিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

    নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জেলা বিএনপির সভাপতির বাড়িতে বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD