শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

কতটা ভুলে যাওয়া অস্বাভাবিক?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

চিকিৎসকেরা বলছেন, বয়স যা-ই হোক না কেন, দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়গুলো ভুলে যাওয়া মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ার লক্ষণ…

নতুন পরিচিত হওয়া মানুষটার নাম কয়েক ঘণ্টা পর আর মনে করতে পারছেন না কিংবা কাউকে ঠিকানা বলতে গিয়ে আবিষ্কার করলেন রাস্তার নামটা মনে পড়ছে না অথবা অফিসে গিয়ে দেখলেন ল্যাপটপ বাড়িতে ফেলে এসেছেন! মনে প্রশ্ন আসতে পারে, তবে কি ভুলোমনা হয়ে যাচ্ছি?

কম বয়সে হয়ত বিষয়টা গুরুতর নাও হতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে ব্যাপারটা মারাত্মক আকার ধারণ করতে পারে। বয়সের সঙ্গে তাল মিলিয়ে মস্তিষ্কের কিছু পরিবর্তণ আসা স্বাভাবিক। কিন্তু তার মোকাবিলা করতে, কোন বয়সে পরিবর্তণ আসছে সেটা বিবেচনায় রাখা জরুরি। এবং অবশ্যই মাথায় রাখবেন, মস্তিষ্কজনীত সকল জটিলতাই ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রংশ রোগ নয়!

ভুলে যাওয়া কখন আশঙ্কাজনক? আচমকা কোনও কিছু ভুলে যাওয়া অবশ্যই চিন্তার বিষয়। বিশেষ করে এই ভুলে যাওয়ার কারণে যদি দৈনন্দিন জীবনের কাজ বাধা পায় এবং সেটার মাত্রা ক্রমশ বাড়তে থাকে।

কোন কোন ভুলে যাওয়া স্বাভাবিক- দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়না এমন কিছু ভুলে যাওয়া। কখন কিছু ভুলে গিছেন সেটা বলতে পারা। পরিচিত রাস্তায় দিক নির্দেশনা মনে করতে সময় লাগে তবে হারিয়ে যান না। স্বাভাবিক আলাপচারিতা চালাতে পারেন, তবে সঠিক শব্দ খুঁজে পেতে সমস্যা হওয়া। সিদ্ধান্ত নিতে সমস্যা হয় না।

কোন কোন ভুলে যাওয়া অস্বাভাবিক- একেবারে চেনা রুটিনের দৈনন্দিন কাজ ভুলে যাওয়া। যেমন- জামাকাপড় পরা, বিল পরিশোধ করা, স্বাভাবিক আলাপচারিতায় অসুবিধা, শব্দচয়নে দেরি কিংবা বেঠিক ব্যবহার, একই কথা বার বার বলা, সিদ্ধান্তহীনতায় ভোগা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD