শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ইরানের হয়ে গুপ্তচর করায় জার্মান সেনাসদস্য গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

হাবিবুর রহমান হেলাল: ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে জার্মান সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ ওই সেনা সদস্য জার্মান সেনাবাহিনীতে দোভাষীর কাজ করতেন৷

জার্মানির কেন্দ্রীয় আইনজীবীদের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আফগান বংশোদ্ভূত ৫০ বছর বয়সি ঐ জার্মান নাগরিকের নাম আব্দুল হামিদ৷ তিনি একজন ভাষা বিশেষজ্ঞ৷ জার্মান সেনাবাহিনীতে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন৷

এক জার্মান গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘আব্দুল হামিদ যে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন, এটা প্রমাণের অনেক তথ্য-উপাত্ত হাতে রয়েছে৷” জার্মান সংবাদপত্র ডেয়ার স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান সেনাবাহিনীর অনেক সংবেদনশীল তথ্য-উপাত্ত আব্দুল হামিদের নাগালে ছিল৷ আফগানিস্তানে সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য এর মধ্যে অন্যতম৷

প্রতিবেদনটিতে আরো বলা হয়, হামিদ বেশ কয়েক বছর ধরে ইরানের গুপ্তচর বিভাগের হয়ে কাজ করেছেন৷ সিরীয় শরণার্থী সেজে এক জার্মান সেনা কর্মকর্তা সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল৷ সমান্তরাল এক দ্বিতীয় জীবন শুরু করেছিলেন ফ্রাংকো৷ ২০১৬ সালের ডিসেম্বরে সিরীয় শরণার্থী হিসেবে নথিভুক্ত হন তিনি৷ তার লক্ষ্য ছিল শরণার্থীদের উপর হামলার দোষ চাপানো৷ ২০১৪ সাল থেকেই ফ্রাংকো’র ডানপন্থি আচরণের কথা জানতেন সেনাবাহিনীর কর্মকর্তারা৷ এাই ফ্রাংকো ধরা পড়ার থেকে জার্মান সেনাবাহিনীকে নিয়ে শুরু হয় বিতর্ক৷

এদিকে জার্মানির রাইনলান্ড এলাকা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে৷ ইরানের গুপ্তরচরবৃত্তি নিয়ে ইদানীং জার্মান ও ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে৷ জার্মানির একটি গোয়েন্দা সংস্থা গত জুলাইতে জানিয়েছিল, ইরান তাদের সংস্থায় সাইবার হামলা চালিয়ে বিভিন্ন জার্মান কোম্পানির তথ্য সংগ্রহ করেছে, যা বিপজ্জনক৷

উল্লেখ্য, ২০১৬ সালে সাবেক জার্মান গোয়েন্দা কর্মকর্তা মার্কুস রাইশেল সিআইএ এবং রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অপরাধে অভিযুক্ত হন৷ এছাড়া ২০১৩ সালে রাশিয়ার গুপ্তচর সংস্থার হয়ে ২০ বছরেরও বেশি সময় কাজ করার জন্য এক দম্পতিকে কারাদণ্ড দেয়া হয়৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD