শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ফ্যাসিবাদী শাসক হিটলারের জন্মদিন উপলক্ষে নব্য-নাৎসিদের কর্মসূচি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ডেস্ক রিপোর্ট
    জার্মানির অস্ট্রিটজ শহরে শুক্রবার প্রায় এক হাজার নব্য-নাৎসি ও চরম ডানপন্থী দলের সমর্থকরা ফ্যাসিবাদী শাসক হিটলারের জন্মদিন উপলক্ষে সমাবেশ করতে জড়ো হয়েছে।

একই সময়ে সেখানেই সমান সংখ্যক ফ্যাসিবাদবিরোধী মানুষ শোভাযাত্রা ও উৎসবের আয়োজন করেছে বলে জানিয়েছে ডয়চে ভেলে ও আলজাজিরা।

পোল্যান্ডের ঠিক পাশেই অবস্থিত শহরটিতে শুক্রবার ‘শিল্ড ও সোর্ড (ঢাল তলোয়ার)’ উৎসবের আয়োজন করেছে উগ্র-জাতীয়তাবাদী দল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানি।

অন্যদিকে পোল্যান্ড ও জার্মানির ফ্যাসিবাদ বিরোধীরা নব্য-নাৎসিদের উৎসবস্থল থেকে অল্প দূরে শোভযাত্রা ও কনসার্টের আয়োজন করে। অস্ট্রিটজের কেন্দ্রীয় চত্বরে চরম ডানপন্থীদের প্রতিবাদে ‘অস্ট্রিটজ পিস ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়।

শুক্রবার জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ১২৯তম জন্মবার্ষিকী উদযাপন করছে জার্মানির চরম ডানপন্থীরা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২,৫০০ এরও কম অধিবাসীর শহর অস্ট্রিটজে প্রায় এক হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়। সেখানে অনেক রাস্তাঘাট বন্ধ থাকে এবং মূল শহরে প্রবেশের রাস্তাগুলো নিয়ন্ত্রণ করে পুলিশ।

‘শিল্ড ও সোর্ড বা এসএস’ উৎসব হ্যান্স পিটার ফিশারের হোটেল নাইসব্লিকে আয়োজন করা হয়েছে। চরম ডানপন্থীদের সাথে হ্যান্স পিটার ফিশারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

জার্মানিতে ফ্যাসিবাদের সমর্থনে সমাবেশ নিষিদ্ধ। কিন্তু দেশটির সংবিধানে সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই নিশ্চয়তার সুবিধা নিয়ে ডানপন্থীরা সমাবেশের আয়োজন করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD