শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জাতীয় নির্বাচনে জার্মানি আ.লীগের সক্রিয় ভূমিকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

ফাতেমা রহমান রুমা: সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও জার্মানি আওয়ামী লীগের নেতৃবৃন্দ উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন।

জানা যায়, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্তের নেতৃত্বে জার্মানি আওয়ামী লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম পুলক, যুগ্ম আহবায়ক মাহফুজ ফারুক, ইউরোপিয়ান আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বি এম ফরিদ, উপদেষ্টা বাবুল তালুকদার, হেছেন সভাপতি কামাল ভূইয়া, মিউনিখ সভাপতি রোমান মিয়া, জার্মানি যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সগির খান স্বপন সারাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থীদের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।

উল্লেখ্য, গত ২৪ শে ডিসেম্বর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জার্মান, আওয়ামী লীগের নেতারা। এ সময় তারা জননেত্রী শেখ হাসিনার কন্যা জাতিসংঘের বিশেষ দূত সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন তারা। ২৭ শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন অনিল দাশের নেতৃত্বে আহবায়ক জাহিদুল ইসলাম পুলক, ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকসহ এম এ ফারুক প্রিন্স, বুলু বজলুর রশীদ ও আব্দুস সালাম। এ সময় নেতৃবৃন্দ জননেত্রীকে প্রবাসী আওয়ামী নেতাকর্মীদের নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারেও অভিহিত করেন।

এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা, টাঙ্গাইল, গাজীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, মাগুরা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা সফর করেন আওয়ামী লীগ জার্মানির আহবায়ক জাহিদুল ইসলাম পুলক এবং যুগ্ম আহবায়ক মাহফুজ ফারুক। এই দুই নেতা টুঙ্গীপাড়ায় বঙ্গুবন্ধুর কবর জিয়ারত করেন এবং জননেত্রীর নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালান।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল জয়ে সন্তোষ প্রকাশ করে জার্মান প্রবাসী আওয়ামী নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জননেত্রী শেখ হাসিনা আবারও তার বলিষ্ঠ নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD