শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ফ্রাংকফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশি পণ্যের সমাহার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

হাবিবুর রহমান হেলাল: জার্মানির ফ্রাংকফুর্টে চলছে চার দিনব্যাপী আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলা-২০১৯। মেলায় অংশ নিয়েছে ৬৫টি দেশের তিন হাজারের অধিক কোম্পানি। যেখানে অংশগ্রহণকারী দেশগুলো তাদের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করছে।

হোম টেক্সটাইল পণ্যকে আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরতে মেলায় বাংলাদেশের ২২টি কোম্পানি অংশগ্রহণ করেছে।

সূত্রে জানা যায়, চার দিনব্যাপী অন্তর্জাতিক হোম টেক্সটটাইল মেলায় প্রায় ১৪০টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা ব্যবসায়িক চুক্তিও করছেন।

ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা সম্পর্কে মেলার প্রধান নির্বাহী (সিই্ও) ডেটলফ ব্রাউন বলেন, হোম টেক্সটাইল পণ্য বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে এই মেলা বিশ্বের অন্যতম বৃহৎ একটি মেলা।

এদিকে মেলায় অংশ নেয়া বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশে উৎপাদিত পণ্যের পরিচিতি ও যোগসূত্র স্থাপন করতে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন দেশের পণ্যের মান এবং দামের সঙ্গে বাংলাদেশি পণ্যের তুলনা করারও সুযোগ রয়েছে।

বাংলাদেশ টেরি তাওয়াল অ্যান্ড লিনেন মেন্যুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন সোহেল জানান, আন্তর্জাতিক এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পের ব্যাপক পরিচিতি ফুটে উঠেছে। যে উদ্দেশ্য নিয়ে তারা মেলায় অংশগ্রহণ করেছেন তা সফল হয়েছে।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের জানান, ফ্রাংকফুর্ট হোম টেক্সটাইল মেলা থেকে তার কোম্পানির পণ্যের যথেষ্ট সাড়া পেয়েছেন।

তবে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা হোম টেক্সটটাইল খাতে বাংলাদেশ সরকারের আরো সহযোগিতা কামনা অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, সরকারের সহযোগিতা পেলে বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পও গার্মেন্টস শিল্পের মতো বিশ্বে নেতৃত্ব দিবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD