শিরোনাম :
বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা : এলজিআরডি মন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল: চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতায় নতুন গতি আনতে চায় বেইজিং ও ক্যানবেরা মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে বাড়ছে আস্থা এআই প্রযুক্তিতে শিল্প উৎপাদন ও উদ্ভাবনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ব্রিটেনে সন্ত্রাস হুমকির মাত্রা ‘গুরুতর’, বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা

ঘাম হওয়া ভালো!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

গরমে ঘাম নিয়ে সবাই থাকে অস্বস্তিতে, আর তাই সবাই খুঁজে বেড়ায় ঘাম থেকে মুক্তির পথ। কিন্তু জানেন কি! ঘামেরও রয়েছে শারিরিক বেশ কিছু উপকারিতা। জেনে নিন:

টক্সিন দূর করে
সপ্তাহে অন্তত একবার ব্যায়ামের মাধ্যমে প্রচুর ঘামতে পারলে শরীরের ক্ষতিকারক টক্সিন (ক্ষতিকর কোলেস্টেরল) বেরিয়ে আসে।

ব্যথা কমে
হঠাৎ ঘাড়ে বা হাতে বেশ ব্যথা হলে ঘরেই হালকা গা ঘামানোর ব্যায়াম করে ফেলুন। চিকিত্সকদের মতে, ব্যায়াম মস্তিষ্কের বিশেষ অংশকে উত্তেজিত করে। এতে শরীরে এন্ডরফিন হরমোন বেড়ে যায়, যা স্বাভাবিক ভাবে ব্যথা উপশমে কার্যকরী।

শরীর পরিষ্কার রাখে
ঘামই শরীরের ভেতরকার এবং ত্বকের উপরিভাগের ময়লা বের করে আনে।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
কাজ করার সময় শরীরের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে। ঘাম এই অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

সংক্রমণ রুখতে সাহায্য করে
জার্মানির এবারহার্ড কার্লস ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে, ঘামের সঙ্গে ডার্মসিডিন নামে এক ধরনের অ্যান্টি-মাইক্রোবায়াল পেপটাইড নিঃসরণ হয়। এটা সংক্রমণ রোধ করতে সাহায্য করে।

ঘাম হওয়া ভালো, তবে অতিরিক্ত ঘামের ফলে শরীরে পানিশূন্যতা হতে পারে। গরমে প্রচুর পানি পান করুন, সঙ্গে টাটকা ফল খান।

গরমের সময়ে শরীরের ঘাম-ময়লা দূর করতে দিনে অন্তত দু’বার গোসল করুন।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ২৪ ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD