শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

৬ নারীসহ ৭ জেএমবি সদস্য আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

রাজশাহীর গোদাগাড়ী থেকে ছয় নারীসহ সাত জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বুধবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বাংলানিউজকে জানান, তদন্ত করে ছয় নারীকে শনাক্ত করা হয়। এর পর বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য এবং বাকিরা নতুন সদস্য।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, গত পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) দিন বিকেলে গোদাগাড়ী এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করছিলেন দু’জন বোরখা পরা নারী।

লিফলেট বিতরণের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ প্রথমে ওই দুই নারীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়। মোট সাতজনের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ। পরে তাদের নাম-পরিচয় জানানো হবে বলেও জানান পুলিশ সুপার মো. শহিদু্ল্লাহ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD