শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

খাশোগি হত্যায় জড়িত ১৫ সদস্যের ছবি প্রকাশ করল তুরস্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: আবারো সৌদি প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ সদস্যের সৌদি স্কোয়াডের ছবি প্রকাশ করল তুরস্কের গণমাধ্যম।

বুধবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত খবরে খাশোগিকে হত্যা করতে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে আসা এই আততায়ী দলের প্রত্যেকের ছবি দেখা গেছে।

ভিডিও ফুটেজ অনুসারে-এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে সৌদি আততায়ী দলকে তুরস্কে আসতে দেখা গেছে। তারা সৌদি কনস্যুলেট ও কনস্যুলারের আবাসিক ভবনে প্রবেশ করেন।

এর পর হত্যাকাণ্ড শেষে তারা তুরস্ক থেকে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন।

শহরজুড়ে ৮০ এলাকার ১৪৭ ক্যামেরার সাড়ে তিন হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে ইস্তানবুল পুলিশ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা দলের সদস্য ৩১ বছর বয়সী আবদুল আজিজ মোহাম্মদ আল হাওসাইকে ভিডিও ফুটেজে দেখা গেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে-এ সময় আরেক সন্দেহভাজন সৌদ আল কাহতানিও ছিলেন। সন্দেহ করা হচ্ছে-সৌদি রাজধানী রিয়াদ থেকে উড়ে আসা ১৫ সদস্যের আততায়ী দলের তত্ত্বাবধান করেছেন তিনি।

তিনি সৌদি আরবের অন্যতম শীর্ষ ব্যক্তি, যিনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে। ৪০ বছর বয়সী কাহতানিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ডানহাত বলা হয়।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সর্বশেষ ঢুকতে দেখা গেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে। সৌদি আরব প্রথম তাকে হত্যার কথা অস্বীকার করলেও পরে বলেন, কনস্যুলেট কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD