শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বার্লিনের নিজ কক্ষে বাংলাদেশি ব্লগার তমালিকা সিংহের মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা, জার্মানি: জার্মানির রাজধানী বার্লিনের গেসুন্ড ব্রুনেন এলাকায় তমালিকা সিংহ নামে এক বাংলাদেশি ব্লগারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অর্পিতা রায় চৌধুরী। তিনি লেখালেখি করতেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

লেখকদের সংগঠন পেন জার্মানির উদ্যোগে বার্লিনে আশ্রয় নেয়া তমালিকা সিংহ ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন।

বার্লিনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজের আবাসস্থলের গোছলখানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

তমালিকার পরিবার চাইলে মরদেহ দেশে নেয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস।

পেন জার্মানিও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে।

তিনি ডয়চে ভেলেকে বলেন, আমরা আমাদের নির্বাসিত লেখক ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত।

‘যেহেতু পুলিশের তদন্ত এখনও অব্যাহত রয়েছে, তাই এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না।’

বাংলাদেশি আরেক ব্লগার জোবায়েন সন্ধি ও তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন। তিনি ডয়চে ভেলেকে বলেন, সর্বশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল।

জানা গেছে, অর্পিতার এক বাংলাদেশি প্রতিবেশী কয়েক দিন ধরে তার বাড়িতে বাতি জ্বলতে দেখেননি। পরে ১৪ ডিসেম্বর তিনি পেন ক্লাবের স্থানীয় কর্মকর্তাদের বিষয়টি জানান।

এর চার দিন পর মঙ্গলবার বার্লিন পেন ক্লাবের একজন স্বেচ্ছাসেবক ওই বাড়ির অন্য একটি চাবি দিয়ে দরজা খুলে ঢুকে অর্পিতার লাশ পড়ে থাকতে দেখেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় জার্মানির পুলিশ।

পেন জার্মানির ওয়েবসাইটে তাকে ব্লগার ও অ্যাকটিভিস্ট হিসেবে পরিচয় দেয়া হয়েছে। ১৯৯৫ সালে অর্পিতার জন্ম। ২০১২ সালে থেকে নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি ফেসবুক এবং বাংলা ব্লগে লেখালেখি করতেন।

২০১৭ সালে এক্সাইল বা নির্বাসন কর্মসূচির জার্মান রাইটার্সের ফেলো হিসেবে তাকে বার্লিনে আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘ ভিসা কার্যক্রম শেষে একই বছরের ডিসেম্বরে তিনি জার্মানিতে পাড়ি জমান।

উল্লেখ্য, পেন জার্মানি এ পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন- প্রয়াত লেখক হুমায়ুন আজাদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD