শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

আমিন জুয়েলার্সে চুরির অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

রাজধানীর গুলশানে আমিন জুয়েলার্সে স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত থেকে রোববারের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় দোকানটি অবস্থিত। গত শনিবার রাতে কাজ শেষ করে দোকান বন্ধ করেন কর্মচারীরা। সাপ্তাহিক ছুটি থাকায় রোববার আমিন জুয়েলার্সের এই শাখা বন্ধ ছিল। আজ সোমবার সকালে এসে কর্মচারীরা ক্যাশ বক্সে টাকা কম দেখতে পান। এরপর এক ক্রেতা গয়না নিতে এলে বক্স এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এ সময় তল্লাশি করার পর কয়েক শ ভরির গয়না কম পাওয়া যায়। এ ছাড়া ২২ লাখ টাকাও পাওয়া যাচ্ছিল না। পরে গুলশান থানা-পুলিশকে খবর দেয় মালিকপক্ষ। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পুলিশের উপস্থিতিতে কী পরিমাণ গয়না চুরি হয়েছে, তা শনাক্ত করার কাজ চলছিল। দোকানটির দোতলায় সিলিং কাটা ছিল।

ঘটনা সম্পর্কে জানতে আমিন জুয়েলার্সের গুলশান ২ নম্বর শাখায় ফোনে যোগাযোগ করা হয়। তাদের এক কর্মচারী ফোন ধরলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD