শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানীতে ঐতিহ্যবাহী আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার (১৪ এপ্রিল) ইস্টুডগার্ড এর প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বাঙালি পরিবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়। এ উপলক্ষে দুপুর গড়াতেই জার্মানি ইস্টুডগার্ড একটি হলে প্রবাসী বাংলাদেশীরা জড়ো হতে থাকেন। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী দেশীয় নানা রকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

ইস্টুডগার্ড সহ জার্মানির বিভিন্ন শহর বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎযাপিত হয় বাঙালির প্রাণের উৎসব ।আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে দেশীয় সংগীত পরিবেশিত হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝরনা। এ সময় রবীন্দ্র, নজরুল, লালন, সহ ও কাওয়ালী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া কবিতা, কৌতুক, অভিনয়, নাচও মঞ্চস্থ হয়। আয়োজক হিসেবে ছিলেন আরজু, ঝন্টু, মোসলে উদ্দিন, নাছির উদ্দিন, কানন,সম্পা, আমির হোসেন, রিয়াজ সেলিম। প্রবাসে বাংলার সংস্কৃতির  এ যেন এক অপূর্ব মিলনমেলা ছিল বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখের নববর্ষকে বরন করার মধ্য দিয়ে।

জার্মানি থেকে: ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ২৪ ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD