শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

নির্বাচনি মালামাল সরবরাহ শুরু, ধাপে ধাপে পৌঁছাবে ভোটের সামগ্রী

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এরই মধ্যে ভোটের সামগ্রী সরবরাহ শুরু হয়েছে। যা ধাপে ধাপে এনে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিন নির্বাচন ভবনে নির্বাচনি মালামাল সংরক্ষণ করা হচ্ছে এমন দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের উপ সচিব রাশেদুল ইসলাম জানান, লালগালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হোসিয়ান ব্যাগ, ছোট হোসিয়ান ব্যাগ সামগ্রীর চাহিদার কিছু অংশ সরববাহ শুরু হয়েছে।

তিনি আরও জানান, বড় ও ছোট হোসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে। ধাপে ধাপে অন্যগুলোও আসছে।

এরই মধ্যে কেনাকাটা ও সরবরাহ শুরু হওয়া আট ধরনের মালামালের মধ্যে রয়েছে— লাল গালা ২৩ হাজার কেজি চাহিদা, এক চতুর্থাংশ পৌঁছে গেছে। স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লক চাহিদা; পাঁচ লাখ সরবরাহ শুরু। ৮ লাখ ৪০ হাজার দাফতরিক সিল চাহিদা; পাঁচ লাখ সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ। মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ শুরু। ব্রাস সিল ১ লাখ ১৫ হাজার চাহিদা; রিটেন্ডার হওয়ায় বিলম্ব। এক লাখ ১৫ হাজার গানি ব্যাগ; রিটেন্ডার হওয়ায় সরবরাহ শুরু হয়নি। ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ চাহিদার সব সরবরাহ করা হয়েছে। এক লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগ; চাহিদার সব সরবরাহ করা হয়েছে।

সার্বিক অগ্রগতি তুলে ধরে অগাস্টের শুরুতে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারসেজ প্রকিউরমেন্টে আটটি আইটেম ছিল। তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের যে সময়সীমা রয়েছে, তার মধ্যে সব পাওয়া যাবে।

ভোট সামনে রেখে প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য এমন ২১ ধরনের জিনিস লাগে।

রোজার আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD