শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

মশিউর আনন্দ
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো

৯ দিন দিনব্যাপী একবিংশ  ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে।

৯ দিনব্যাপী চলচ্চিত্রের এই উৎসবে দেখানো হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

রবিবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশ থেকে আসা নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।

শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার বিজয়ী চলচ্চিত্র হল -মাজেল আ তায়েম্ফস্তভি লেসা (মার্টিন অ্যান্ড দ্যা ম্যাজিকাল ফরেস্ট),(চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, জার্মানি)

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে পোডেলনিকি (দ্যা রায়ট),রাশিয়া; চলচ্চিত্রটির জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার বিজয়ী হন   মিস্টার আর্টিওম আনিসিমভ।অপরাজিত (দ্যা আনডিফিটেড),ভারত ; চলচ্চিত্রের জন্য সেরা স্ক্রিপ্ট রাইটার মি. অনিক দত্ত।প্রপেদা (হকস মাফিন), ভারত ; চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী  কেতকী নারায়ন।
নাকোডো-ম্যাচমেকারস (ম্যারেজ কাউন্সেলর), জাপান;  চলচ্চিত্রর জন্য সেরা অভিনেতা মিস্টার ইক্কেই ওয়াতানাবে।  জেন্দেগি ভা জেন্দেগি ( লাইফ অ্যান্ড লাইফ),ইরান; চলচ্চিত্রের  জন্য সেরা পরিচালক আলী ঘাভিতান।শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পান  দ্বি-মাদার (মাদারলেস), ইরান।

বিশেষ অডিয়েন্স পুরস্কার বিজয়ী চলচ্চিত্র হল জে কে ১৯৭১,বাংলাদেশ।
অডিয়েন্স পুরস্কার জয়ী চলচ্চিত্র হল হাওয়া,বাংলাদেশ। স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে সেরা তথ্যচিত্র মহাত্মা হাফকাইন  রাশিয়া।সেরা ফিচার ফিল্ম ঘোর ফেরা (ঘরে ফেরা)

উইমেন ফিল্মমেকারস সিকশনে  সেরা তথ্যচিত্র  আওয়ার মাদার,গ্র্যান্ডমাদার,প্রাইম মিনিস্টার : সিরিমাভো।
অ্যালে উলেন গেলিয়েবট ওয়ের্ডেন (এভরিবডি ভালোবাসতে চায়), জার্মানি; চলচ্চিত্রের  জন্য সেরা পরিচালক ক্যাথেরিনা ওল। সেরা ফিচার ফিল্ম  অ্যাকাউসে মি(লিসেন)।

মহাত্মা হাফকাইন ডির: গ্যালিনা ইভতুশেঙ্কো, আনা ইভতুশেঙ্কো সময়কাল: ৯৬ মিনিট। রাশিয়া সেরা ফিকশন ফিল্ম ঘরে ফেরা (হোম কামিং),বাংলাদেশ।

বাংলাদেশ প্যানোরমা সেকশনে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি – সাতাঁও (মেমোরিজ অফ গ্লুমি মুনসুন) , বাংলাদেশ। সেরা সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি – কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন?, কাজী আরেফিন আহমেদ, বাংলাদেশ ( ক্যাশ অ্যাওয়ার্ড – ২ লক্ষ ৫০ হাজার টাকা) । সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেকশনের প্রথম রানার আপ – হাঘরে (এন এরা অফ হোমলেসনেস), জয়তু সুশীল জিকু, বাংলাদেশ (ক্যাশ অ্যাওয়ার্ড – ১লক্ষ ৫০হাজার টাকা)। অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেকশনের দ্বিতীয় রানার আপ চলচ্চিত্র – কৃষ্ণপক্ষ (এ বার্নিং সোল) ,মৃত্তিকা রাশেদ, বাংলাদেশ (ক্যাশ এওয়ার্ড – ১লক্ষ টাকা)।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের  সমাপনী দিন। আজ   ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে ৩৮টি সল্পদৈর্ঘ্য ও ১৫ টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD