শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

‌’ওষুধ কাজ করছে না, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। কোনো ওষুধ এখন আর কাজ করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে পরিত্যাক্ত নির্জন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেড়িয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে এ দায় সরকাকে নিতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার বাম হাত শক্ত হয়ে ওজন বেড়ে যাচ্ছে। বাম পাশ দিয়ে পা পর্যন্ত যন্ত্রণা বাড়ছে। সরকারি মেডিকেল বোর্ডের লেখা ওষুধগুলো কাজ করছে না। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার প্রয়োজন।

ফখরুল আরো বলেন, খালেদা জিয়া এখন যে পরিবেশে আছেন তাতে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। কোনো অসুস্থ মানুষের সুস্থ হওয়া সম্ভব নয়। এ অবস্থায় তার থাকার পরিবেশ পরিবর্তন করা দরকার।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত তার শরীর সুস্থ হয় এবং নেতাকর্মীদের সাহসের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

এর আগে বিকেলে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান সাক্ষাৎ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD