শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

৭১তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্টল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

ফাতেমা রহমান রুমা: লেখক, প্রকাশক এবং পুস্তক বিপণনকারীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের জাল তৈরির লক্ষ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট ‘আন্তর্জাতিক বইমেলা-২০১৯’। মেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় প্রতিমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা, ফ্রাক্টফুর্ট বইমেলায় বাংলাদেশ স্টল পরিচালনার দায়িত্বে থাকা জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী ৭১তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার পর্দা নামবে আগামী ২০ অক্টোবর।

মেলার প্রথম দিন সকালে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার প্রধান নির্বাহী কর্মকর্তা জুইর্গেন বয়স-এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাংলাদেশে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে পালিত হওয়ার বিষয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষকে জানানো হয়। বইমেলা কর্তৃপক্ষ নীতিগতভাবে একমত হন যে, মহান রাজনীতিবিদ ও লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আগামী বছর ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরার আশ্বাস দেন। একইসঙ্গে বঙ্গবন্ধু ও তাঁকে নিয়ে রচিত বিভিন্ন বইসমূহের অনুবাদের আগ্রহ প্রকাশ করেন। মেলা কর্তৃপক্ষ আগামী ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিও কামনা করেন।

এছাড়া ১৬ অক্টোবর, প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আন্তর্জাতিক পাবলিসার্স অ্যাসোসিয়েশন (আইপিএ)-এর প্রেসিডেন্ট হুগো সেটজির’র সঙ্গেও বৈঠক করেন। এ সময় ২০২০ সালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় তার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। এ বিষয়ে আইপিএ প্রেসিডেন্ট প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে গত ৫ বছর ধরে এ মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করলে ১৭ অক্টোবর, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ফ্রাক্টফুর্ট বইমেলা ২০১৯ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডে সাংবাদিকদের সঙ্গে প্রথম ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আগত বাংলাদেশি প্রকাশক প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যের মধ্যে রয়েছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি খান মাহবুবুল আলম, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সদস্য এস এম খোরশেদ আলম। মেলায় বাংলাদেশ থেকে ১২জন প্রকাশক অংশগ্রহণ করেছেন বলে জান যায়।

ফ্রাক্টফুর্ট বইমেলায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সার্বিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

তিনি বলেন, এবারের বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বেশি তাৎপর্যপূর্ণ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের দৌঢ়গোড়ায় আমরা। ২০২০ সাল মুজিবর্ষ। ২০২১ সাল স্বাধীনতার ৫০ বছরপূর্তি। এ উপলক্ষে ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০২০ সালে বিশেষ কিছু আয়োজনের কথা জানান তিনি। এ জন্য সাংবাদিকসহ প্রবাসীদের সর্বস্তরের পক্ষ থেকে আন্তরিক সহযোহিতা প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, উন্নয়ন-সম্ভাবনা কথা বিশ্বময় ছড়িয়ে দেওয়া ক্ষেত্রে সাংবাদিক ও প্রকাশকদের বিশেষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

এদিকে জার্মানি ও ইউরোপের চাহিদা অনুযায়ী বাংলা ভাষার বইগুলো ইংরেজি ভার্সনে মুদ্রণের ব্যবস্থা করে কিভাবে সহযোগিতা করা যায় এমন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, যদিও তাদের কাছে এ মুহূর্তে পর্যাপ্ত ইংরেজি ভার্সনের বই নেই; তবে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD