শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

৩০ কোটি টাকা’র রেলের জায়গা উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

(ইউএনবি) রেলের একটি সূত্র জানিয়েছে, রেল শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ লোকমান বিশাল এ জায়গাটি লিজ নিয়ে ভোগ দখল করছিলেন। চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন কালী বাড়িসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ের বেদখল থাকা জমি উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

২৯ এপ্রিল, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে রেলের ভূ-সম্পদ বিভাগকে (স্টেট বিভাগ) প্রায় ০.৫০ একর (৫০ শতক) জায়গাটি বুঝিয়ে দেয় নিরাপত্তা বিভাগ।

নগরীর পাহাড়তলী থানার কাছে রেল ক্রসিংসংলগ্ন উদ্ধার হওয়া এ ভূমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলের নিরাপত্তা বিভাগের প্রধান মাহতাব উদ্দিন ইউএনবিকে বলেন, ‘রেল কর্তৃপক্ষের বেদখলে থাকা একটি জমি উদ্ধারে আমাদের সহযোগিতা চাইলে আমরা জিআরপি পুলিশের সহযোগিতায় তা দখলমুক্ত করে রেলকে বুঝিয়ে দিয়েছি।’

রেলওয়ের স্টেট অফিসার শাহ আলম বলেন, ‘অবৈধভাবে একটি পক্ষ সরকারি এ বিশাল জমিটি দখলে নিয়ে সেখানে টিনের ঘেরাও দিয়ে ঘর তুলেছিল। আমরা জানতে পেরে অভিযান চালিয়ে তা উদ্ধার করেছি।’

রেলের একটি সূত্র জানিয়েছে, রেল শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ লোকমান বিশাল এ জায়গাটি লিজ নিয়ে ভোগ দখল করছিলেন। রেল থেকে তার চাকরি চলে যাওয়ায় তিনি এ জায়গা মোটা অঙ্কের টাকা নিয়ে হাসান নামে একজনের কাছে দখলস্বত্ব হস্তান্তর করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক লীগের সাবেক নেতা লোকমান বলেন, ‘আমার কাছে এখন জায়গাটি নেই। আমার অবসরে যাওয়ার পর আমি দখলস্বত্ব ছেড়ে দিয়েছি।

হাসান আমার কাছে এ জায়গা চাইলে, আমি তাকে বলেছি আইনগতভাবে রেলের সাথে যোগাযোগ করে লাইসেন্স বানিয়ে রেল থেকে লিজ নিতে।’

হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জায়গাটি লোকমান চাচার দখলে ছিল। আমি তার পক্ষে এটি তত্ত্বাবধান (দেখাশোনা) করতাম। আমি এ জায়গা দখলে নিই নাই।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD