শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

২০১৮-১৯ শিক্ষাবর্ষে বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা, গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার থেকে ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: মাহবুবুল আলমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারে নয়টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর, সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর, এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ ইঞ্জিনিয়ারিং, বি ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, সি ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ডমলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ডি ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি, বাংলা, ইতিহাস, ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, জি ইউনিটের অধীনে বিভাগ হলো আইন, এইচ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি, ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন, আই ইউনিটের অধীনে বিভাগ হলো আর্কিটেকচার।

প্রসঙ্গত, এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD