শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

১৮ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা, রুটিন প্রকাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রাথমিক স্তরের সমাপনী পরীক্ষা প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

ইতিপূর্বে ঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে সমাপনী পরীক্ষা নেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.  আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত এক নোটিশে পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সময়সূচি অনুয়ায়ী, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরুর দিন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি। ১৯ নভেম্বর বাংলা ও ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান ও আরবি। ২৫ নভেম্বর গণিত। ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা, কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ। প্রত্যেকটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও এগিয়ে আনা হচ্ছে। বিদ্যমান শিক্ষাপঞ্জিতে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা আছে। এটি অন্তত এক সপ্তাহ এগিয়ে আনা হবে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, নির্বাচনের কারণে এবার বার্ষিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসছে। এ ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD