শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালনকরেছে ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ-স্বাদেচিপ এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মচসূচি পালন করেন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকরা।

করোনা মহামারিতে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনকালে হয়রানির শিকার হওয়ায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন যে, বিইউএমএস ও বিএএমএস ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসকদের সফলতায় ঈর্ষান্বিত হয়ে কিছু ষড়যন্ত্রকারীরা আইন প্রয়োগকারী সংস্থাকে ভুল বুঝিয়ে চিকিৎসকদের হয়রানি করছে।

এ সময় স্বাদেচিপ এর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের জন্য বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কাউন্সিল গঠনের জন্য জোর দাবি করা হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে বিইউএমএস ও বিএএমএস ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসকরা দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সরকার প্রথম শ্রেণির পদমর্যাদায় প্রায় তিনশোর বেশি বিইউএমএস ও বিএএমএস ডিগ্রিধারী চিকিৎসককে মেডিক্যাল অফিসার পদে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দিয়েছে।

করোনাকালীন সময়ে বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকগণ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতালসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল,জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোষ্টার ভিত্তিক ডিউটিও করছেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাদেচিপ এর সভাপতি ডাঃ আ জ ম দৌলত আল মামুন, মহাসচিব ডাঃ এ কে এম মামুন উর রশিদ চৌধুরীসহ সংগঠন দুটির নেতাকর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD