এ.এম. উবায়েদ কিশোরগঞ্জ প্রতিনিধি: মাদ্রাসা পড়ুয়া ছাত্র ওবায়েদুল্লাহ মুন্না (১৫) নিখোঁজ হওয়ার ২৩ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ । কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য সাহেদল গ্রামের নুরুল হুদার সন্তান। মুন্নার বাবা নুরুল হুদা জানান, স্থানীয় সাহেদল ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। ২৩ দিন আগে সে নিখোঁজ হয় তাকে খুজে না
পেয়ে থানায় জিডি করা হয়।
হোসেনপুর থানার ওসি মোঃ আবুল হোসেন জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) দড়িয়াবাজ গ্রামের জামালের বাড়ির জঙ্গলের কাছের নালা থেকে লাশ উদ্ধার করা হয়। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনা উদঘাটনের চেষ্টা করছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।