শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

হোটেল প্রিন্সেসে জার্মান আওয়ামীলীগ কর্তৃক জাহাঙ্গীর কবির নানককে সম্বর্ধনা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

জার্মান আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের মেম্বার ,পাট ও বস্ত্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি’র জার্মানিতে আগমন উপলক্ষে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ জার্মানির মিউনিখ শহরে আগমন উপলক্ষে জার্মান আওয়ামীলীগের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত একটি মতবিনিময় সভায় মন্ত্রীকে প্রধান অতিথি করে সংবর্ধনা জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব মোশারফ হোসেন ভূইয়া (এনডিসি) ,সভার সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী।

প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরোলসভাবে কাজ করে যাচ্ছে।

কিছু মানুষের উস্কানিতে জার্মান আওয়ামী লীগের মধ্যে যে দলীয় বিভেদ রয়েছে তা নিরসনের তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।মাননীয় মন্ত্রী উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের মাঝে বই ,ফুল ও নৌকা উপহার তুলে দেন।

সভায় বিশেষ অতিথি বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব মোশারফ হোসেন ভূইয়া (এনডিসি) বক্তব্যে, জার্মান প্রবাসীদের পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট, স্টুডেন্ট ভিসা ও রেমিটেন্স পাঠানো সংক্রান্ত সমস্যা দ্রত সমাধানের প্রতিশ্রুতি দেন।

সভায় বিভিন্ন দিক তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম জার্মান আওয়ামীলীগের সিনিয়র প্রধান সহ-সভাপতি ইউনুস আলী খান, নর্থরাইনরাইন ভেস্ট ফলেন শাখা আওয়ামী লীগের সভাপতি যুবরাজ তালুকদার, সহ-সভাপতি জাকির হোসেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন দ্বীপ ,দেলোয়ার জাহিদ বিপ্লব, নোমান হামিদ, ইঞ্জিনিয়ার নেয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কায়সার উল আলম, মো. মোতালেব, ইঞ্জিনিয়ার সুখেন সাহা, মনিবুর রহমান সম্রাট, দিদারুল ইসলাম, শাহজাহান ভূঁইয়া, প্রচার সম্পাদক সাইফুল সাগর, মোরশেদ মহিদুল ইমন, আরো বক্তব্য রাখেন হেসেন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিচার্ড ও নর্থ রাইন ভেস্ট ফালেন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন এবং সংগঠনের আইটি উপদেষ্টা আরিফ হোসেন বিশ্বাস এবং নাজমুল হোসেন।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD