শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

হাসির ভিতর নি:শব্দ আলো

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

হাসির ভিতর নিঃশব্দ আলো
    – ফারুক সৈয়দ,পেন হাউস, সিল্কেবোর্গ।

 

আজ বিকেলের আলো নেমে আসে ধীরে-
তোমার মনে জমেছে হালকা ক্লান্তনা সারাদিনের ধুলোয়।
তুমি হয়তো জানালা খুলে বসে আছ,
চায়ের ধোঁয়া মিশে যাচ্ছে কুয়াশার ভিতর।
আমি দূরে, আজ এক শতাব্দী দূরে,
অথচ অনুভবে জানি
তোমার নরম হাসি ভেসে আসে বাতাসে,
যেন কাঁচমতি নদী বয়ে চলে
নিঃশব্দে, অশ্বত্থের পাশে, চন্দনের টানে।

তুমি হাসলে –
পৃথিবীর সমস্ত গ্লানি যেন ঝরে যায়;
শুকনো পাতাঝরার কান্নাও তখন
লাগে নতুন সঙ্গীতের মতো।
তোমার চোখে তখন গোধূলির আলো,
আর আমি মনে মনে ভাবি-
এ আলো কি তোমার,
নাকি কোনো পুরোনো দিন
ফিরে এসেছে ছদ্মবেশে?

তুমি জানো না,
তোমার এক ফোঁটা হাসিতেই জন্ম নিয়েছে এক কবিতা;
যেমন অন্ধকারে জন্ম নেয় তারা,
অসীম নীলের গভীরে।
আমার কলম নাচে, কিন্তু শব্দগুলো সব নীরব থাকে-
কারণ ঋক্ষের জানা আছে,
তোমার হাসিতেই আছে এক অন্তহীন বিষাদ,
যা প্রকাশ করা যায় না।

তবুও তুমি হাসো –
আমি শুনি, দূরের ডাহুকের ডাক শেষবারের মতো,
নদী ফিরে যায় তার ছায়ার ভেতর,
আর আমি ছন্দবদ্ধ করি ছোট এই পঙক্তি –
‘তুমি না থাকলেও, তোমার হাসি রয়ে যায়।’

রাত নামে ধীরে,
বাতাসে গাছের দোলায় শব্দ ওঠে,
আমি দেখি-
চাঁদ যেন তোমার মুখের মতো নির্লিপ্ত ও শান্ত,
আর পৃথিবী ঘুমিয়ে পড়ে ধীরে।
আমি ফিরে যাই শব্দের বনে
তোমার এক নিঃশব্দ আলোর ভিতর॥

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD