শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

হত্যার ঘটনায় গৌরীপুরে এক ব্যক্তির বাড়িতে আগুন দিল বিক্ষুদ্ধ জনতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: কিশোর রহমত উল্লাহ কালাচাঁন (১৭) কে গলা কেটে হত্যার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বাড়িওয়ালাপাড়ায় শুক্রবার (১ জুন) সন্ধ্যা ৬ টার দিকে ডেবিট বাদল দে নামে এক ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এর আগে বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে গৌরীপুর স্টেশন সংলগ্ন রেলের পুকুর থেকে রেলকোয়ার্টার এলাকার আব্দুল জলিল ওরফে দয়ালের পুত্র কালাচাঁনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশ বাড়িওয়ালাপাড়ার ডেবিট বাদল দের পুত্র রকি (২০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। স্থানীয় লোকজন জানান শুক্রবার বিকেলে কালাচাঁনের লাশ দাফন শেষে স্থানীয় বিক্ষুব্দ জনতা বাড়িওয়ালাপাড়ায় বাদল দের বাড়ি আগুনে অগ্নিসংযোগ করে। এতে তার একটি ঘর আগুনে ভস্মিভূত হয়। পরে স্থানীয় লোকজন ও ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন উল্লেখিত কালাচাঁন হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে বাদল দের পুত্র রকিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দিনগত রাতে আটক করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত কিশোরের পিতা আব্দুল জলিল দয়াল জানান বুধবার ইফতারের পূর্বে বাসা থেকে তার পুত্র কালাচাঁনকে নতুন বাজার এলাকার মৃত দিলু মিয়ার পুত্র রায়হান ও অজ্ঞাত এক কিশোর বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর সে আর বাসায় ফেরেনি। পরদিন দুপুরে গৌরীপুর রেলস্টেশনের পশ্চিম পাশে রেলের পুকুর থেকে তার পুত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় তিনি বলেন তার পুত্র কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD