শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

হংকং আন্দোলনকারীদের ট্রাম্পের সমর্থন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : হংকংয়ে সম্প্রতিকালে গণতন্ত্রপন্থীদের চলমান আন্দোলনের সমর্থন দানের একটি আইনে ২৭ নভেম্বর, বুধবার স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বেইজিং ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই আইনে ট্রাম্প এমন এক সময় স্বাক্ষর করলেন যখন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ নিরসনের আশা করছিল। এ খবর জানিয়েছে এএফপি।

এক বিবৃতিতে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি শ্রদ্ধা জানানোর কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে চীন ও হংকংয়ের নেতা ও প্রতিনিধিরা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে তাদের মধ্যকার মতপার্থক্য দূর করতে সক্ষম হবেন।

হংকংয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন আইনকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সপ্তাহ আগে ওয়াশিংটনের এ আইনের কঠোর নিন্দা জানান।

গত ২৬ নভেম্বর, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন। চীনের পক্ষ থেকে বলা হয়, এটাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটলে এর যাবতীয় দায়িত্ব যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট’ এই আইনে হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থন জানানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD