শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

স্মার্ট বাংলাদেশের জন্য বিডিইউ-তে স্মার্ট কারিকুলাম

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর শিক্ষার্থীদের জন্য স্মার্ট কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে এবং খুব শীঘ্রই এই কারিকুলাম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর  উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম

২১ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউ এর প্রশাসনিক ভবনের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)কর্তৃক আয়োজিত কারিকুলাম ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম একথা জানান।
উপাচার্য বলেন, পঞ্চম শিল্পবিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ যুগোপযোগী ও স্মার্ট কারিকুলাম প্রণয়ন করতে যাচ্ছে। এই কারিকুলামের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যেমন সংযোগ সংযোগ স্থাপিত হবে তেমনি পঞ্চম শিল্পবিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বিডিইউ এর কারিকুলাম-কে আমরা শিল্প প্রতিষ্ঠান উপযোগী এবং কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করছি। শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করার পর কর্মজীবনে প্রবেশ করতে পারেন সে বিষয়ে লক্ষ্য রেখে আমরা কারিকুলাম প্রণয়ন করতে যাচ্ছি।

কর্মশালায় আইকিউএসি’র পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো.আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD