শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক ঝগড়ার বরফ গলায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
প্রতীকী ছবি

বিশেষজ্ঞরা বলেছেন, ঝগড়ার বরফ গলিয়ে দুজনের মধ্যে সম্পর্কটাকে সহজ করে তুলতে সাহায্য করে শারীরিক সম্পর্ক। শারীরিক সম্পর্ক কীভাবে মানসিক বাধা কাটাতে সাহায্য করে তা জানিয়ে দিয়েছে টাইমস অব ইন্ডিয়া-

শারীরিক সম্পর্ক মানসিক দূরত্ব কমায়

রাগ, হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় শারীরিক সম্পর্ক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শারীরিক সম্পর্কে স্বাস্থ্যের নানা উপকার হয়। এর ফলে শরীর থেকে অক্সিটোসিন নামে এক ধরনের হরমোন নির্গত হয় যা চাপ কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, শারীরিক সম্পর্ক হলো এক ধরনের শারীরিক ব্যায়াম। এর ফলে ফিট, স্বাস্থ্যবান এবং ভালো বোধ হওয়ার মতো নানা উপকার পাওয়া যায়। তাই তিক্ত ঝগড়ার পর সম্পর্কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দম্পতিদের জন্য একটি ভালো উপায় হতে পারে শারীরিক সম্পর্ক।

মাধ্যম হিসেবে কাজ করে

কখনো কখনো ঝগড়ার পর আমরা নিজেদের রাগ এবং হতাশার কথা বলতে পারি না। এ ক্ষেত্রে শারীরিক সম্পর্ক একটি মাধ্যমের মতো কাজ করে। ঝগড়ার পর শারীরিক সম্পর্ক হলে তা মনকে শান্ত রাখে। পাশাপাশি আমাদের চাপমুক্ত রাখতেও সাহায্য করে শারীরিক সম্পর্ক।

সুসময়ের স্মরণ করায়

ঝগড়ায় সম্পর্ক যতোই খারাপ হোক না কেন শারীরিক সম্পর্ক আবারও আগের ভালো সময়ের কথা মনে করিয়ে দেয়। তখন এটা বারবার মনে হতে থাকে যে আপনারা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছেন। শুধু তাই নয়, দুজন দুজনকে অনেক ভালোবাসেন।

দূরত্ব কমায়

দাম্পত্য জীবনে চলার পথে যেকোনো কারণে একটু দূরত্ব তৈরি হতেই পারে। এ সময় শারীরিক সম্পর্কই কেবল সম্পর্কের দূরত্ব কমাতে ভূমিকা রাখে। এর ফলে আপনারা আবারও মনে করতে শুরু করেন যে, আমরা সবে একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেছি।

ঝগড়ার বরফ গলায়

ঝগড়ার পর কখনো কখনো আমরা একে-অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেই। এ সময় দুজনের মধ্যকার নিরবতা ভাঙাতে সাহায্য করে শারীরিক সম্পর্ক। এটি আমাদের মধ্যকার ঝগড়ার বরফ গলিয়ে সম্পর্কটাকে স্বাভাবিক করতে সাহায্য করে।

দুঃখিত বলার প্রক্রিয়া

আবেগপ্রবণ চুম্বন এবং শারীরিক সম্পর্কই হতে পারে সঙ্গীকে দুঃখিত বলার একটি সর্বোত্তম প্রক্রিয়া। ঝগড়ার পর অনুভূতি প্রকাশের সব কথাই যখন ব্যর্থ হয়ে যায় তখন শারীরিক সর্ম্পকই কেবল আপনার সম্পর্কটাকে আবার আগের মতো সহজ করে দেয়। মনে রাখবেন, ঝগড়া দুজনের বন্ধনকে শুধু দুর্বল করে না, মজবুত করতেও ভূমিকা রাখে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD