শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

স্বামীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
বিপ্লব হোসেন রনি
  • যশোর প্রতিনিধি

যশোরে বিপ্লব হোসেন রনি (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীকে স্ত্রীর ইন্ধনে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার বিকালে যশোর সদর উপজেলার দৌলদিহি গ্রামে রনির শ্বশুরবাড়ি এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে এদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। দগ্ধ রনি শহরের পুরাতন কসবা পুলিশ লাইন কদমতলা এলাকার এসএম শফিউর রহমান শফির ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। সোমবার দুপুরে রনি শ্বশুর বাড়িতে যান। সেখানে গোলযোগ হলে স্ত্রীর ইন্ধনে ৫-৬জন দুর্বৃত্ত রনিকে আটকে মারপিট করে। একপর্যায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন রনিকে উদ্ধার করে বিকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করেছেন।

রনির বাবা শফিউর রহমান শফি বলেন, চার বছর আগে সদর উপজেলার সাত মাইল দৌলদিহি গ্রামের মন্টু মিয়ার মেয়ে পারভীনার সাথে রনির বিয়ে হয়। সম্প্রতি টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে। এরই জের ধরে শ্বশুরবাড়ির লোকজন কৌশলে সোমবার রনিকে দৌলদিহি গ্রামে ডেকে নিয়ে যায়। শ্বশুরবাড়িতে রনিকে হত্যার উদ্দেশ্যে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

হাসপাতালের ইর্ন্টানি চিকিৎসক সুব্রত সিংহা জানান, রনির শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। রাতে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রনিকে নিয়ে ঢাকার পথে রওনা দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD