শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

স্পেনে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটিকে গণসংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

বকুল খান স্পেন থেকে: গ্রেটার ঢাকা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটিকে উষ্ণ গণসংবর্ধনা দিয়েছে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনে।

গত ২ নভেম্বর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলরুমে এ সংবর্ধনায় কমিউনিয়ির বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসীরা এতে অংশ সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তামিম ইকবাল ও সাঈদ আনোয়ার সঞ্চালনায় নতুন কমিটিকে অভিনন্দ জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ দুলাল সাফা, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ইলাম উদ্দিন পংকি, মোজাম্মেল হোসেন মনু, নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, এস এম আহমেদ মনির, মোরশেদ আলম তাহের, এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, শেখ আব্দুর রহমান, মোঃ সায়েম, এসএম মাসুদ, মো. ইকবাল, মো. শাহ আলম, মমিনুল ইসলাম স্বাধীন, একরামুজ্জামান কিরণ, মাওঃ আসাদুজ্জামান রাজ্জাক,আয়ূব আলী সোহাগ, সৈয়দ আমিনুল হক আলন, খলিল খান, শাওন আহমেদ, নারী নেত্রী শামীমা হোসাইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবর্ধনার জবাবে গ্রেটার ঢাকা এসোসিয়েহনের সভাপতি সোহেল ভূঁইয়া ও সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি .কমিটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা কাজের মাধ্যমে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি আল আমিন বলেন, এই কমিউনিটিতে যেই ভালো কাজ করবে, আমরা তার পাশে থাকবো সর্বদা সবসময়। এর আগে বিভিন্ন সংগঠন ও সমিতির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD