শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

স্ত্রী সংসদ সদস্য, দুর্নীতি করেছেন স্বামী!

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫

বরিশালের সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তাঁর স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রুবিনা-মোশারফ দম্পতির বিরুদ্ধে ব্যাংকে সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।

এর মধ্যে রুবিনার বিরুদ্ধে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম। আর সহকারি পরিচালক আনোয়ার হোসেন মামলা করেন মোশারফের বিরুদ্ধে। দুদক ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি করা হয়।

দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা দুটি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, সাধারণত দেখা যায়, স্বামীর সহায়তায় স্ত্রী দুর্নীতি করেছেন বা স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রী সম্পদের মালিক হয়েছেন। কিন্তু এ ঘটনায় দেখা গেছে, স্ত্রী রুবিনার সহায়তায় স্বামী মোশারফ দুর্নীতি করেছেন এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
এজাহারে বলা হয়, রুবিনার নামে ১ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তাঁর নিজ নামের ১০টি ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকা জমা ও ১৩৯ কোটি ১৬ লাখ টাকা উত্তোলনসহ মোট ২৭৮ কোটি ৫২ লাখ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

মোশারফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ করা হয়েছে। তাঁর নামের তিনটি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ টাকা জমা এবং ১৮ কোটি ২৯ লাখ টাকা উত্তোলনসহ মোট ৩৬ কোটি ৭৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদকের অনুসন্ধানে কোনো চাকরি বা ব্যবসার তথ্য পাওয়া যায়নি। এমপি স্ত্রীর সহায়তায় মোশারফ দুর্নীতির মাধ্যমে ওই সম্পদের মালিক হন। স্বামীকে দুর্নীতিতে সহায়তা করার অভিযোগে এই মামলায় স্ত্রী রুবিনাকেও আসামি করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD