শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

স্কুল ড্রেসেই যেন নিরাপত্তা: ডিএমপি কমিশনার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: নিরাপদ সড়ক চাই চলমান এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে শিক্ষার্থীদের কর্মসূচিতে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা সূত্রে প্রমাণ পেয়েছি, স্কুল ড্রেস তৈরির হিড়িক পড়েছে। স্কুলড্রেস পরে ছাত্রদের মাঝে ঢুকে যৌক্তিক আন্দোলনকে অন্যখাতে প্রবাহিত করে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে একটি চক্র। এ কারণে আমরা ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

শনিবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, ‘ছাত্রদের উদ্দেশ্য মহৎ। একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় তারা। নিরাপদ সড়ক চায় তারা।

সরকার যেমন সমর্থন দিয়েছে, আমরাও পূর্ণ সমর্থন করি। তবে ইতোমধ্যে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, সোশ্যাল মিডিয়া রিপোর্ট ও সোর্স রিপোর্টের ভিত্তিতে এটা নিশ্চিত, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অনুপ্রবেশকারী ঢুকেছে।

যার কারণে আমরা কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অনুপ্রবেশকারীদের সাধারণ ছাত্রছাত্রীদের বেশে ঢুকে নানা ধরনের অন্তর্ঘাতমূলক ভায়োলেন্স করার অপচেষ্টা লক্ষ্য করছি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD