শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

সুস্থ জাতি গঠনে নার্সদের গুরুত্ব অপরিসীম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: নার্সিং একটি মহৎ পেশা। অসুস্থ অবস্থায় আমরা যাদের কাছে পাই তারাই হলেন নার্স। তারা অক্লান্ত পরিশ্রম করে একজন রোগীকে সুস্থ করে তুলেন। একটি উন্নত রাষ্ট্র গঠনে দরকার সুস্থ্য জাতি। আর সুস্থ্য জাতি গঠনে নার্সদের গুরুত্ব অপরিসীম। রোববার (৩ মে) রাজধানী ঢাকার শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, একজন রোগী দেখতে গেলে অনেক সওয়াব হয়। তাহলে যারা রোগীর সেবা করেন তারা কত সওয়াব পাবেন। আর এই সওয়াবের কাজটি করে যাচ্ছেন আমাদের নার্স ভাই-বোনেরা।
তিনি বলেন, একটা সময় নার্সিং পেশাকে অবহেলা করা হত। কিন্তু জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব নার্সিং পেশার অবহেলার বিষয়টি উপলব্দি করেছিলেন। নার্সদের নিয়ে তার অনেক পরিকল্পনা করেছিলের। কিন্তু ঘাতকরা তাকে হত্যা করে তার পরিকল্পনা থমকে দেয়। তবে তারই সুযোগ্য কণ্যা ২১ বছর পর সরকার গঠন করে নার্সদের উন্নয়নে কাজ করেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং পেশাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। স্বাস্থ্য খাতকে করেছেন আলোকিত। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।
র্সদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সময় এসেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আওয়ামী লীগে আবারো নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে স্বানাপের নেতৃবৃন্দরা বলেন, সম্পতি এক প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রনালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম শিরিনা দেলহুরকে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে সংযুক্ত করায় অনুষ্ঠানে স্বানাপের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানাই। আগমী এক সপ্তাহের মধ্যে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রো‌কেয়া সুলতানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাংগঠনিক সম্পাদক মো.মনিরুজ্জামান উজ্জ্বল ও হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, নার্গিস আক্তার মুন্নি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) আহবায়ক রাশিদা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন স্বানাপ নেতা মাজহারুল ইসলাম জুয়েল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD