শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

সি চিন পিং চীনের এভিয়েশন -গবেষকদের চিঠির জবাব দিলেন

জিনিয়া,বেইজিং :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শেনইয়াং বিমান শিল্প গ্রুপের ‘লুও ইয়াং যুবক মান্ডো’-র সদস্যদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি তাদেরকে চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নে কাজ করে যেতে উৎসাহিত করেন।

চিঠিতে সি চিন পিং বলেন, ‘তোমরা কমরেড লুও ইয়াংকে উদাহরণ হিসেবে নাও, বিমান চলাচল খাতে গবেষণায় অবদান রেখে যাও, এবং কঠিন ও বিপজ্জনক কাজে তোমাদের শক্তি ও মেধা প্রয়োগ কর। এই ঐক্য ও সংগ্রামের চেতনা খুবই মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘চিঠিতে তোমরা লিখেছো যে, তোমাদেরকে অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা উপলব্ধি করতেও বাস্তবায়ন করতে হবে। এ খুবই ভালো কথা। আমি আশা করি, তোমরা বিমান চালনার মাধ্যমে দেশের সেবা করার চেতনা নিয়ে সামনে এগিয়ে যাবে, বিমান শিল্পের উচ্চ-মানের উন্নয়নের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে এবং এখানে নতুন নতুন অবদান রাখবে।’

উল্লেখ্য, ২০১২ সালে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শেনইয়াং বিমান শিল্প গ্রুপের চেয়ারম্যান ও মহা-ব্যবস্থাপক লুও ইয়াং দায়িত্ব পালন কালে মৃত্যুবরণ করেন। সম্প্রতি শেনইয়াং বিমান শিল্প গ্রুপের প্রথম ব্যাচের ‘লুও ইয়াং যুবক মান্ডো’-র তরুণ প্রতিনিধিরা সি চিন পিংকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট খাতে গত দশ বছরের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল তুলে ধরেন। চিঠিতে তাঁরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সেবা করে যাওয়ার দৃঢ়সংকল্পও প্রকাশ করেন।
সূত্র: জিনিয়া,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD