এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনের আওয়ামী লীগের ৪২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রতিটি আসনেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সিরাজগঞ্জ -১ (কাজীপুর ও সদর আংশিক) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং তার ছেলে সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনে তিন জন। বর্তমান সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ তারেক।
সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১৭ জন। বর্তমান এমপি ম. ম. আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিন্নাহ আলমাজী, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শিল্পপতি লুৎফর রহমান দিলু, তাড়াশ উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হক, সাবেক এমপির ইসহাক তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার ইমন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সাখাওয়াত হোসেন সুইট, ডাঃ আব্দুল আজিজ, সাংবাদিক ড. মিথুন মোস্তাফিজ, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, মোঃ মনিরুজ্জামান, হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি স্বপন রায়, সাইদুর রহমান পল, দুলাল খান, আবুল কালাম আজাদ হৃদয়, গোলাম হোসেন সুমন ও আহসান হাবিব সুজন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৭ জন। বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সাংসদ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, সাবেক সাংসদ প্রয়াত আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম ও মমিন সিরাজী।
সিরাজগঞ্জ-৫ ( বেলকুচি- চৌহালী) আসনে ৯ জন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান এমপি আব্দুল মজিদ মন্ডল, তার ছেলে আব্দুল মমিন মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, জজ আদালতের পিপি গাজী এ্যাডঃ আব্দুর রহমান, গাজী শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের ক্রিড়া সম্পাদক মুশফিকুর রহমান মোহন, বনানী থানা আ.লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, আবু বকর সিদ্দিক।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ৪ জন। বর্তমান সাংসদ হাসিবুর রহমান স্বপন, সাবেক সাংসদ চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ, কেন্দ্রীয় যুবলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার।