শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

সিরাজগঞ্জে ৬টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ থেকে এইচ এম আলমগীর কবির:  সিরাজগঞ্জের ছয়টি আসনেই আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে বর্তমান চার সংসদ সদস্য থাকলেও বাদ পড়েছেন ২ সাংসদ। রোববার সকাল থেকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা এসব চিঠি বিতরণ করা হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিলাত, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ) আসনে ডা.
আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উলাপাড়া ও সলঙ্গা) তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে আব্দুল মমিন মন্ডল এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) হাসিবুর রহমান স্বপন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের বর্তমান সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন মনোনয়ন বঞ্চিত হয়েছেন। অপরদিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আব্দুল মজিদ মন্ডল নির্বাচন করবেন না ঘোষণা দেয়ায় তার ছেলে আব্দুল মমিন মন্ডলকে মনোনয়ন দেয়া হয়েছে।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, উল­াপাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গোলাম মোস্তফা, চৌহালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজউদ্দিন ও শাহজাদপুরের যুবলীগ নেতা আশিকুর রহমান দিনার মনোনয়ন ফরম প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD