শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

সিরাজগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চুরি করে আনা মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।  বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রোকন (১৮) ওই মহল্লার আকতার হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই স্বপন (২২) পলাতক রয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহত স্বপন ও তার বড় ভাই রোকন দুজনেই নেশাগ্রস্থ ছিল। নেশার টাকার জন্য তারা ছোটখাট চুরি করতো। এসব কারণে তারা পরিবার থেকে আলাদা থাকতো। আজ রাত ১১টার দিকে চুরি করে আনা একটি মোবাইল হারানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই এক পর্যায়ে স্বপন তার ছোট ভাই রোকনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD