শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিএনপি অফিস অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ইবি রোডে জেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপি নেতারা আওয়ামীলীগকে দায়ী করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এসময় আশপাশের বসতবাড়িতেও হামলা চালানো হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না জানান, আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা বাড়ানোর ফলে সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা জেলা মহিলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ও সদর থানা আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেনের বাড়িতে হামলা করে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ওই মিছিলে আমিও ছিলাম। দলের কোন নেতাকর্মী বিএনপি অফিসের দিকে যায়নি। বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছে।

এ বিষয়ে সদর থানার পরিদর্শন (অপারেশন) নুরুল ইসলাম জানান, আওয়ামীলীগের মিছিলের পিছন থেকে কে বা কারা অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। অগ্নিসংযোগের বিষয়টি আমাদের নজরে আসেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD