শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সিরাজগঞ্জে জনতার হাতে আটক ৬ নৌ ডাকাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে কাজীপুরে ৬ নৌ ডাকাতকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার শিমলা চর এলাকায় যমুনা নদী থেকে নৌকাসহ তাদের আটক করা হয়। রোববার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ।

আটক নৌ ডাকাতরা হলেন, হালিম (২৪), তুষার (২০), বেলাল (২৪), সোহাগ (২০), শাহাদত (২৫) ও রনি (২৪)। এদের মধ্যে গণধোলাইয়ে আহত রনি ও শাহাদতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শকতরিকুল ইসলাম জানান, শনিবার ভোররাতে যমুনা নদীতে নৌকাযোগে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল ওই ৬ নৌ ডাকাত। এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ৬ জনকে আটক করে গণধোলাই দেয়া হয়। রোববার সকালে ওই ৬ ডাকাতকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD