আলমগীর কবির সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জর বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার তামাই কলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নার্গিস বেগম (৪৫) ওই গ্রামের কোরবান আলীর স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ইয়াছিন আলী (১৭) পলাতক রয়েছে।
বেলকুচি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে আজ দুপুরে নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। খুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান তিনি।