শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জে কর্মবিরতির নামে প্রাইভেট গাড়ী থামিয়ে চাঁদাবাজি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টা কর্মবিরতির নামে প্রথম দিনেই সিরাজগঞ্জে প্রাইভেট গাড়ী থামিয়ে চালকদের লাইসেন্স ছিনিয়ে নিয়ে চাঁদাবাজি করছে মটর শ্রমিকরা। রোববার সকাল থেকেই সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় এমন চাঁদাবাজি করা হচ্ছে বলে জানালেন প্রাইভেট চালকরা।

প্রবাসী বগুড়া জেলার কাহালুর বাসিন্দা এনামুল বলেন, এয়ারপোর্ট থেকে বগুড়া যাবার পথে সিরাজগঞ্জের কাঠের পুলে এলাকায় আসার পর তাদের গাড়ীটি থামিয়ে চালকের লাইসেন্স ছিনিয়ে নেন সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এ সময় তারা এক হাজার টাকা দাবী করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এমন কর্মকান্ড করছেন শ্রমিকরা। গাড়ী আটকিয়ে লাইসেন্স ছিনিয়ে নেয়ার পর টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে। তারা আরও বলেন, আলম নামে আরও এক ড্রাইভারের কাছেও চাঁদার ১৭শ টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে খবর শোনার পর সাংবাদিকরা এলে ওইসব শ্রমিকরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, কর্মবিরিত না মেনে রাস্তয় গাড়ী বের করলে লাইসেন্স সিজ করার অনুমতি রয়েছে। তবে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। কেউ যদি চাঁদাবাজি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই শ্রমিক নেতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD