শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

সিরাজগঞ্জে এতিম ও বিধবার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর গ্রামের বাসিন্দা শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও শাহজাদপুর প্রেসক্লাবের মরহুম সিরাজুল হকের ৩ এতিম সন্তান ও বিধবা স্ত্রীর ২ কোটি টাকা মূল্যের সম্পত্তি কৌশলে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরের মরহুম সিরাজুল হকের পরিবার এ সংবাদ সম্মেলন করেন।

নিহতের ছেলে সাদিক আহমেদ তালহা, মেয়ে ফারহানা, নওশীন সোনালী, হালিমাতুজ সাদিয়া ও বিধবা স্ত্রী তাজলিন রহমান নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্যে জানান, মরহুম সিরাজুল হকের ছোট ভাই শামছুল হক সম্পূর্ণ বে-আইনী ভাবে তাদের মনিরামপুর বাজারে অবস্থিত নূর সুপার মার্কেটের তাদের অংশের পাকা ভবনসহ আড়াই শতক সম্পত্তি দখল করে নেয়ার চেষ্টা করছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। শুধু তাই নয় এ সম্পত্তি দখল করতে সিরাজুল হকের মৃত্যুর পর কৌশলে মায়ের অংশ হিসেবে সিরাজুল হকের অংশের সন্মুখভাগ থেকে শামছুল হক নিজের নামে লিখে নিয়েছেন। যা তিন ভাইয়ের মধ্যে বাটোয়ারা দলিলের সাংঘর্ষিক। এ ছাড়া মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে ব্যাংক এ্যাকাউন্ট থেকে নগদ ৯৫ হাজার টাকা তুলে নিয়েছেন।

এ ছাড়াও তাদের ব্যবহৃত একটি ট্যাক্সি গাড়ি বিক্রি করে সে টাকাও আত্মসাৎ করেছে। এখন এ মূল্যমানের সম্পত্তি হাতিয়ে নিতে তাদের বিরুদ্ধে আদালতে ৩টা মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি ওই সম্পত্তি ছেড়ে না দিলে তাদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন প্রভাবশালী শামসুল হক।

এ ঘটনায় তারা নিরাপত্তা চেয়ে শাহজাদপুর থানায় ৩টি জিডি করলেও তার কোন প্রতিকার না পেয়ে প্রাণ ভয়ে একা একা তারা বাড়ির বাইরে যেতে পারছেন না। বাইরে যেতে হলে তাদের সাথে এক্সটা লোক নিয়ে যেতে হচ্ছে। তাই আমাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, এ মূল্যবান সম্পদ রক্ষা ও প্রাণ বাচাতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত শামসুল হক বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি উল্টো অভিযোগ করেন, তারাই আমার সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। এ জন্য আমি এর প্রতিকার চেয়ে আদালতে মামলাও করেছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD