শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সিরাজগঞ্জের সলঙ্গায় খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। রবিবার সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। নগদ অর্থ ও সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের সুরের মুর্ছনায় আনন্দ উৎফুল্ল মেতে ওঠেছিল শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রায়হান গফুর, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড. এম তাজুল হুদা ও সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২৭ ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৫১ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে মেধাভিত্তিক খেলার অনুষ্ঠান “মেধায় মাতি” এবং দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শুভ্রদেবের সুরের মূর্ছনায় ও অভিনেতা মীর সাব্বিরের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের আনন্দ মেতে ওঠেছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD